হাসিনার দোসরদের মায়া ভুলতে পারেনি বগুড়ার স্বাস্থ্য অফিস
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫ ১৭:১১ পি এম
জুলাই অভ্যুত্থানের ৫ মাস পরেও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে পতিত সরকারের প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ছবি। ওয়েবসাইটের কর্মকর্তার তালিকায় দেখা যাচ্ছে , স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া শাখার সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশুর ছবি ও পদবি। ৪ মাস আগে বদলি হলেও সরকারি এই ওয়েবসাইটে তার ছবিসহ বিস্তারিত দেখা যাচ্ছে ।
শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এই ডাক্তারের বিরুদ্ধে। পতিত আওয়ামী লীগ সরকারের চিকিৎসকদের সংগঠন (স্বাচিপ) এর পদ পদবী ব্যবহার করে নানা অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জুলাই বিপ্লবের পর পেরিয়ে গেছে ৫ মাসেরও বেশি সময়, তারপরেও কি কারনে এখনো স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসর কর্মকর্তাদের বদলি হওয়ার পরেও তাদের ছবি সরকারি ওয়েবসাইটে রয়েছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা অনেকেই। দ্রুত সময়ের মধ্যে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসর কর্মকর্তাদের ছবি ওয়েবসাইট থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বগুড়া সিভিল সার্জন অফিসের সরকারি নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ দেখায়।
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়