সোমবার, ০২ মার্চ ২০২৬,

নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলায় বিশেষ অভিযানে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে থানা-পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুইজনের দেহ তল্লাশি ও তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোছা. মারজিনা খাতুন (৫০) ও তাঁর স্বামী বেল্লাল সরকার (৫৫)। তাঁরা দুজনেই মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরআই