বগুড়ার ৭টি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৩৬ শতাংশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৪ এএম
বগুড়ার সাতটি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৩৬ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন।
তিনি জানান, বগুড়া-১ আসনে ১৮ দশমিক ৫ শতাংশ, বগুড়া-২ আসনে ১৯ শতাংশ, বগুড়া-৩ আসনে ১৮ শতাংশ, বগুড়া-৪ আসনে ১৮ শতাংশ, বগুড়া-৫ আসনে ১৯ শতাংশ, বগুড়া-৬ আসনে ১৯ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ১৭ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অপেক্ষা করেন।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়