ধর্ষণসহ একাধিক মামলার আসামি ঝটিকা শাহিন গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ২২:১০ পি এম
ধর্ষণসহ একাধিক মামলার আসামি বগুড়া জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ওরফে ঝটিকা শাহিনকে (৫২) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা ডিবি পুলিশ।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন বগুড়া সদর থানাধীন কাটনার পাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। ডিবির ইনচার্জ ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, তার নামে ধর্ষণসহ আগের তিনটি মামলা এবং ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়