৬ দফা দাবিতে বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫ ২১:৪৪ পি এম
ক্রাফট ইন্সট্রাকটরদের (ল্যাব সহকারী) পদোন্নতি বাতিলসহ ছয় দফা দাবিতে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন।
আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে শহরতলীর বনানী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এই ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বেলা ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হন। এরপর বনানী এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কের অবরোধ ও বিক্ষোভ করতে থাকেন।
ঘোষিত ৬ দফার মধ্যে রয়েছে- ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল; ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল; উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশ করা শিক্ষার্থীদের সংরক্ষিত থাকা সত্ত্বেও সরকারি, রাষ্ট্রায়াত্ত্ ও স্বায়ত্ত্বশাসিত এবং স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগকৃতদো বিরুদ্ধে আইনউ ব্যবস্থা গ্রহণ; সকল শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পলিটেকনিক এবং মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্বদ্যালয় প্রতিষ্ঠা।
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়