আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫ ২০:৪০ পি এম
আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন হয়েছে।
বৃস্পতিবার দুপুরে শহরের সাতমাথায় মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠক মেলা। মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক মীর সাজ্জাদ আলী সন্তোষ, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, এফ শাহজাহানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
স্থানীয় গনমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করে হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।
/এসকে
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়