‘আত্মহত্যার’ চেষ্টা হিরো আলমের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ জুন, ২০২৫ ১৭:৫৬ পি এম
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার ধুনটে এ ঘটনা ঘটে।
হিরো আলমের বন্ধু জাহিদ হাসান জানান, আলমের সঙ্গে দীর্ঘদিনের সখ্য আছে তার। বৃহস্পতিবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ভান্ডারবাড়িতে আসেন আলম। এরপর অনেক কান্নাকাটি করেন। একপর্যায়ে না খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখা যায় তিনি অচেতন অবস্থায় শুয়ে আছেন। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তিনি বলেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, হিরো আলম অতিমাত্রায় ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
/এসকে
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়