বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন উত্তোলন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২১:১৪ পি এম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়সাল পারভেজ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মঙ্গলবার কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি প্রথম মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের কার্যক্রম শুরু করেন তিনি।
মনোনয়নপত্র উত্তোলনের সময় জামায়াতে ইসলামী কাহালু ও নন্দীগ্রাম উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচনী কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মনোনয়নপত্র উত্তোলন শেষে ড. ফয়সাল পারভেজ সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,
“দেশবাসীর ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ অবশ্যই ন্যায় ও সত্যের পক্ষে রায় দেবে।”
তিনি আরও বলেন, বগুড়া-৪ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টি তার নির্বাচনী অগ্রাধিকারের মধ্যে থাকবে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি তাদের প্রত্যাশা ও সমস্যার কথা জানতে চান বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, বগুড়া-৪ সংসদীয় আসনটি কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এই আসনে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠছেন, ফলে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে।
/এসকে
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়