বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র দাখিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০০:১৫ এএম
আমীম আল ইহসান, দুপচাঁচিয়া:
বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান আলী তালুকদার সহকারী রিটার্নিং অফিসার (দুপচাঁচিয়া) কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাহজাহান আলী তালুকদার বলেন, জনগণ দীর্ঘদিন ধরে একটি সৎ, যোগ্য ও ইসলামী নেতৃত্বের প্রত্যাশা করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। যদি জনগণ তাঁকে নির্বাচিত করে, তবে তিনি আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় সাধারণ মানুষের পক্ষে রাজনীতি করে আসছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে শাহজাহান আলী তালুকদারকে বিজয়ী করবে।
/এসকে
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়