বগুড়া–৫ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- তারেক রহমান, শেরপুর
- প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০০:৩২ এএম
তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বগুড়া–৫ (শেরপুর–ধুনট) সংসদীয় আসনে মোট চার প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ দবিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু এবং বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী শিপন রবিদাস পৃথকভাবে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন ধরে জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভোটাররা তাঁদের নিজ নিজ প্রতীকে ভোট দিয়ে বগুড়া–৫ আসনে একটি যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচন করবে।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই শেরপুর ও ধুনট উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
আগামী দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
/এসকে
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়