বগুড়া–৩ আসনে জামায়াতের প্রার্থী নূর মোহাম্মাদের মনোনয়নপত্র দাখিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৮ এএম
মোস্তাকিম বিল্লাহ, দুপচাঁচিয়া:
বগুড়া–৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের দুপচাঁচিয়া উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নূর মোহাম্মাদ আবু তাহের বলেন, জনগণ দীর্ঘদিন ধরে একটি সৎ, যোগ্য ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রত্যাশা করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি জনগণ তাঁকে নির্বাচিত করে, তবে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বগুড়া–৩ আসনে জনগণের ব্যাপক সমর্থন জামায়াতের পক্ষে রয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নূর মোহাম্মাদ আবু তাহেরকে বিজয়ী করবে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া–৩ আসনের পরিচালক হাফেজ আব্দুন নূর খন্দকার, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জালাল উদ্দিন, এনসিপি বগুড়া জেলা যুগ্ম আহ্বায়ক ও এনসিপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বিম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
/এসকে
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়