বগুড়ায় ফসলি জমির মটিকাটার দায়ে ইটভাটা ম্যানেজারের জরিমানা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬ ২৩:৩৮ পি এম
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উর্বর কৃষিজমির টপসয়েল অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের আলোহলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। অভিযানে কৃষিজমির মাটি কেটে তা ইটভাটায় নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ইটভাটার ম্যানেজারকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে টপসয়েল কর্তনের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়