বগুড়ায় শহীদ আকলিমার কবর জিয়ারত করলেন জামায়াত নেতা গোলাম রব্বানী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬ ২৩:৪৫ পি এম
বগুড়ার শাজাহানপুরে ২০১৩ সালের ৩ মার্চ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে অনুষ্ঠিত মিছিলে পুলিশের গুলিতে নিহত শহীদ আকলিমা বেগমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম রব্বানী।
শুক্রবার (০৯ জানুয়ারি) বাদ জুম্মা তিনি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামে শহীদ আকলিমা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং ইসলামী ছাত্রশিবির সরকারি শাহ সুলতান কলেজ শাখার সভাপতি আসাদ খান, শহীদ আকলিমা বেগমের ছেলে নজরুল ইসলাম।
এ সময় নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না।
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়