বগুড়ার শেরপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- তারেক রহমান, শেরপুর
- প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬ ১৮:০৩ পি এম
বগুড়ার শেরপুরে এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি, হামিদুল মন্ডল (৫০)। তিনি একই গ্রামের মৃত মমতাজ মন্ডলের ছেলে এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্যবসার পাওনা টাকা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হামিদুল মন্ডল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা গ্রামের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে শেরপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়