বগুড়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ১৯:৪২ পি এম
বগুড়ার দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পারভেজ প্রামানিক (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের পারুল প্রামানিকের ছেলে। পারভেজ একটি কাগজ কারখানায় কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলযোগে দুপচাঁচিয়ার দিকে আসার সময় মেইল বাসস্ট্যান্ড এলাকায় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার বা বিটের সঙ্গে সংঘর্ষে পড়েন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্য লাইফ সেভিং ফোর্স দুপচাঁচিয়া শাখাকে জানালে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পারভেজকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়