বগুড়ার সারিয়াকান্দিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ১৯:৫৩ পি এম
বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারী) বিকেলে উপজেলার দিঘলকান্দি গ্রামের মাজেদা খাতুন কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম। এতে প্রধান অতিথি বা বক্তা না থাকলেও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান, সহ-সভাপতি নিয়ামুল হাবীব ও সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। আরও ছিলেন পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, সদর ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান রঞ্জু ও সাধারণ সম্পাদক রাশেদ মণ্ডল, ফুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল রহমান, কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম এবং কাজলা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হামিদ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়