বগুড়ার শাজাহানপুরে অধ্যক্ষ ইসমাইল হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ২০:০৭ পি এম
বগুড়ার শাজাহানপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহী ডোমনপুকুর আমিনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল হোসেন।
শিক্ষা প্রশাসনে দক্ষতা, আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
এই গৌরবজনক অর্জনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা জানান, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ডোমনপুকুর আমিনীয়া কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সম্মানিত অধ্যক্ষের সুস্বাস্থ্য ও ভবিষ্যতে আরও সাফল্য কামনা করা হয়।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়