বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬ ২২:৩১ পি এম
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রঞ্জন কুমার পাল শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে প্রভাষক জুলফিকার আলী এবং মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে শিবলী নোমান নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহিয়া ইসলাম।
অন্যদিকে হামদ, কিরাত ও রবীন্দ্রসংগীতসহ মোট ২৭টি ক্যাটাগরিতে এ প্রতিষ্ঠান প্রথম স্থান অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়