সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়ার শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তমেজ উদ্দিন। মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি বাদশা সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাড়িয়া যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার আমিনুল ইসলাম জোয়ারদার, সরকারি ঠিকাদার মো. জাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কেএম রহমত আলী, নয়মাইল বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলু। এ ছাড়া মাড়িয়া যুব কল্যাণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শামিনুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রিপন, ক্রীড়া সম্পাদক খায়রুল বাশার, কোষাধ্যক্ষ সোহেল রানা এবং সদস্য নজরুল, মমিন, পারভেজ ও সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোয়ার্টার ফাইনাল ম্যাচে অংশ নেয় বামুনিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা ও নগর অলস্টার ক্লাব। খেলা দেখতে মাঠজুড়ে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।


আরআই