সোমবার, ০২ মার্চ ২০২৬,

শহীদ সাকিলের কবর জিয়ারত করলেন জামায়াত প্রার্থী গোলাম রব্বানী

শহীদ সাকিলের কবর জিয়ারত করলেন জামায়াত প্রার্থী গোলাম রব্বানী

বগুড়ার গাবতলীর বাহাদুরপুর গ্রামে মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিল হাসানের কবর জিয়ারত করেছেন বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পৌঁছে শহীদ সাকিল হাসানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরস্থানে ফাতেহা পাঠ করেন এবং শহীদের রূহের মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারত শেষে গোলাম রব্বানী শহীদ সাকিল হাসানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, জামায়াত নেতা সাকিলুর রহমান, আবু হানিফ, নুরুজ্জামানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

পরে গোলাম রব্বানী নাড়ুয়ামালা ইউনিয়নের আদুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।


আরআই