জামায়াত ক্ষমতায় এলে নদীভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করব: অধ্যক্ষ শাহাবুদ্দিন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬ ১৯:৪৯ পি এম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নদীভাঙনের স্থায়ী সমাধান করব বলে মন্তব্য করেছেন বগুড়া–১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে তারা মানুষের ভাগ্য পরিবর্তনের বদলে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত ছিল। নদীভাঙন কবলিত এলাকার মানুষ আজও অবহেলিত রয়ে গেছে। ।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন- কামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজির ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া–১ আসনের আসন পরিচালক মোজাহিদুল ইসলাম, বগুড়া মহানগর জামায়াতের আইনবিষয়ক সম্পাদক ও প্রধান এজেন্ট অ্যাডভোকেট শাহিন মিয়া, আসনের সদস্য সচিব ও উপজেলা সহকারী সেক্রেটারি প্রকৌশলী আরিফুল ইসলাম, বগুড়া জেলা পূর্ব শিবিরের সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন, নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল মাজেদ, সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি সারিয়াকান্দির আহ্বায়ক সাইফুল ইসলাম বুলবুল।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়