সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়ায় বিএনপির যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ায় বিএনপির যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই যৌথ কর্মী সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

 বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শেরপুর ভিটিআই মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বিএনপি মনোনীত বগুড়া–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জানে আলম খোকা বলেন, নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আরআই