বগুড়ায় জামায়াত প্রার্থীর পক্ষ নিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬ ২৩:৫৫ পি এম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা মো. আশিকুর রহমান মতিনকে বহিষ্কার করা হয়েছে।
বগুড়া–৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া এবং এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের সদস্য ও কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আশিকুর রহমান মতিনকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তাঁরের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদল সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া এবং প্রকাশ্যে সমর্থনের বিষয়টি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়