বগুড়ার সারিয়াকান্দিতে দাঁড়িপাল্লার প্রচার মিছিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬ ২৩:২৭ পি এম
বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে মিছিলটি বের হয়। আগামী শনিবার (২৪ জানুয়ারি) বগুড়া জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভাকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামান সান্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. নুর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কর্নিবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আইনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হালিম, ইউনিয়ন সেক্রেটারি রিয়াজুল জান্নাত তমালসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামীকালের জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তারা সাধারণ মানুষকে জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানান।
পরে মিছিলটি কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়