কর্মীবিহীন প্রচারণায় ব্যস্ত গণফোরামের প্রার্থী জুলফিকার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬ ২৩:৩৩ পি এম
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে গণফোরাম মনোনীত প্রার্থী জুলফিকার আলী কর্মীবিহীনভাবেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি একাই গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সারিয়াকান্দি উপজেলার ভিটাপাড়া গ্রামে তাঁকে একা প্রচারণা চালাতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে দলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। হাতে লিফলেট নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এবং নিজের নির্বাচনী প্রতীক ও কর্মসূচির কথা তুলে ধরছেন।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, অন্য প্রার্থীদের প্রচারণায় যেখানে মিছিল, মাইকিং ও নেতাকর্মীদের সরব উপস্থিতি চোখে পড়ছে, সেখানে জুলফিকার আলীকে একাই প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। বিষয়টি তাঁদের কাছে কিছুটা ব্যতিক্রম মনে হয়েছে।
এ বিষয়ে জুলফিকার আলী বলেন, আমি সাধারণ মানুষের ভোটে বিশ্বাস করি। দলীয় লোকজন কম থাকলেও আমি হাল ছাড়িনি। একাই হলেও মাঠে থাকব, মানুষের কাছে যাব এবং আমার কথা বলব।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষের সমস্যার কথা সংসদে তুলে ধরা। কর্মী না থাকলেও ভোটারদের সাড়া পেলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, বগুড়া-১ আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গণফোরামের প্রার্থী জুলফিকার আলীর একক প্রচারণা ইতোমধ্যে এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়