বগুড়ার শেরপুরে জামায়াত আমিরের পথসভা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬ ১৭:৪৮ পি এম
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শেরপুর শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
এ সময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুর চিকিৎসা সেবা সরকারিভাবে নিশ্চিত করা হবে। পাশাপাশি ষাট বছরের ঊর্ধ্বে সব নাগরিকের জন্য বিনা খরচে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এসব কর্মসূচি নেওয়া হবে।
পথসভায় বগুড়া–৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন জামায়াতের আমির।
এ সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়