সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়ায় আরফাত রহমান কোকোর শাহাদতবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় আরফাত রহমান কোকোর শাহাদতবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

বগুড়ার শাজাহানপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকোর ১১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) শাজাহানপুর উপজেলার খোট্টাপড়া ইউনিয়নের মোস্তাইল পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ খোট্টাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে মরহুম আরফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির অন্যতম কার্যনির্বাহী সদস্য অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম রবিউল হাসান দারুন এবং সহসভাপতি আমিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অভ্র মেহেদী, আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ইনছান ও আতিকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

খোট্টাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা মাহমুদ, চোপিনগর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আমরুল ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিপুল, প্রচার সম্পাদক মিলন, আশেকপুর ইউনিয়ন শাখার সভাপতি ইউসুফ আলী, মাদলা ইউনিয়নের সভাপতি এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, আরফাত রহমান কোকো ছিলেন একজন নিরহংকার, মানবিক ও ক্রীড়ানুরাগী মানুষ। তার স্মৃতিকে ধরে রাখতে সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আরআই