বগুড়ার দুপচাঁচিয়ায় নতুন রাস্তার নির্মাণকাজের উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬ ২১:৩৪ পি এম
বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নতুন রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মেইন রোড থেকে কালামের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার অংশে মাটি ভরাট করে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।
পাইকপাড়া বিএনপি পরিবারের সহযোগিতায় এবং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী স্বপন, ফেরদৌস বিশ্বাস, শহিদুল ইসলাম বুলু ও মনোজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু এবং গ্রামবাসীর মধ্যে রবিউল ইসলাম ও ফারুক হোসেনসহ অনেকে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন রাস্তা নির্মাণ হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং দৈনন্দিন কাজকর্মে স্বস্তি ফিরবে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়