আমি আপনাদেরই সন্তান, বগুড়ায় তারেক রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬ ১৭:৫৯ পি এম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে ততবার উন্নয়ন করেছে। আগামী ১২ তারিখে নির্বাচন, সারাদেশের মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাটি। আপনারা প্রমাণ করে দেখাবেন বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি। আমি আপনাদেরই সন্তান বহু বছর পরে মোকামতলায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রাকালে মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য কাল এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যানের আগমনের সংবাদে জুম্মার নামাজের আগে থেকেই স্থানীয় হাজার হাজার নেতাকর্মী আর উৎসুক জনতার আগমনে লোকে লোকারণ্য হয়ে যায়।
বন্দর এলাকাসহ মহাসড়কের দু'ধারে নারী-পুরুষ অপেক্ষা করতে যায়। তারেক রহমানও তার গাড়ি বহর থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।
বগুড়া-২ আসনের এমপি প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে সাথে নিয়ে এর আগে তিনি মহাস্থানগড়ে আরেকটি পথসভায় দাঁড়িয়ে হযরত শাহ্ সুলতান বলখী মাহীসওয়ার (রহঃ) এর মাজার জিয়ারত করেন। এছাড়াও তারেক রহমান শিবগঞ্জ এলাকার মহাস্থানগড় থেকে বগুড়ার সীমান্তপথ রহবল পর্যন্ত যাবার পথে মীর শাহে আলমের সমর্থক ও জনসাধারণ দাড়িয়ে যান।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়