জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, জান্নাত বিক্রির কথা বলা শিরকের শামিল: গোলাম রব্বানী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬ ২০:২৮ পি এম
জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, জান্নাত বিক্রির কথা বলা শিরকের শামিল বলে মন্তব্য করেছেন বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা গোলাম রব্বানী।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় বগুড়ার শাজাহানপুরের চকলোকমান কলোনি উল্কা খেলার মাঠে বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, ‘জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। জান্নাত বিক্রির কথা বলা শিরকের শামিল। বগুড়া কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এটি সাধারণ জনগণের বগুড়া।’
দেশ ও সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি আব্দুল মতিন বলেন, ‘জনগণকে বিভ্রান্ত না করে তাদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে আদর্শভিত্তিক নেতৃত্ব দরকার।’
জেলা আমির আব্দুল হক তার বক্তব্যে বলেন, ‘দেশে বিভিন্ন দল শাসন করেছে, কিন্তু জনগণ স্থায়ী শান্তি পায়নি। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সৎ নেতৃত্ব প্রয়োজন।’
অপর বক্তা আব্দুল হাকিম বলেন, ‘দেশকে অন্যায় ও অবিচারমুক্ত করতে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি। তিনি জনগণের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।’
সমাবেশে বক্তারা শাজাহানপুর–গাবতলী এলাকাকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়