সোমবার, ০২ মার্চ ২০২৬,

'মার্চ ফর দাঁড়িপাল্লা' কর্মসূচিতে আদমদিঘীতে বিশাল সমাবেশ

'মার্চ ফর দাঁড়িপাল্লা' কর্মসূচিতে আদমদিঘীতে বিশাল সমাবেশ

আজ শনিবার (৩১জানুয়ারি) “মার্চ ফর দাঁড়িপাল্লা” কর্মসূচির অংশ হিসেবে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের-এর সমর্থনে আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ, সেক্রেটারি জেনারেল (ইফসু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জোকসুদ জিএস-সহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে “দাঁড়িপাল্লা” প্রতীকে ভোট দিয়ে নূর মোহাম্মদ আবু তাহেরকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল কলেজ মাঠ প্রদক্ষিণ করে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালির আয়োজন করা হয় আদমদিঘী থেকে সান্তাহার পৌরসভা পর্যন্ত।


আরআই