নাটোরে প্রধান শিক্ষক আবুল কালামের বিদায়, আবেগঘন সংবর্ধনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২২ এএম
নাটোরের লালপুর উপজেলার সালামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালামের অবসরজনিত বিদায় উপলক্ষে আবেগঘন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেও সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় দিনটি স্মরণীয় হয়ে ওঠে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে প্যারেডের মাধ্যমে সম্মান জানানো হয়। পরে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মোছা. কামরুন্নাহার বিজলী এবং সালামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, মো. আবুল কালাম সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একজন মানবিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বিদায়ের মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের চোখে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসার ছাপ।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়