বগুড়া-৭ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:৫৮ পি এম
বগুড়া–০৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা বিভিন্ন পাড়া–মহল্লা ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট ও সমর্থন চান তাঁরা। পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আইনবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মজনু, মাঝিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবান পুটু এবং সাংগঠনিক নেতা বাবলু মণ্ডল।
এ ছাড়া বিএনপি নেতা শামসুল হক, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া, ইসমাইল হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, আরমান, শাহজাহান, সামসু, আরিফুল ইসলামসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় নেতারা জানান, নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়