বগুড়া-৩ আসনে দাঁড়িপাল্লার মিছিল, নির্বাচনী প্রচারণায় সরব প্রার্থীরা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:১১ পি এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জোর প্রচারণা। এর অংশ হিসেবে জিয়ানগর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ জিয়ানগর ইউনিয়নে আয়োজিত এ মিছিলে স্থানীয় নেতা–কর্মী ও সমর্থকেরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন জিয়ানগর ইউনিয়ন সভাপতি ইয়াকুব আলী, সেক্রেটারি ময়েজ উদ্দিনসহ ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিরা। আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারি বুলবুল আহমেদ বাশার।
মিছিলে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন এজাজ আল ওয়াসি জীম, যিনি এর আগে বগুড়া–৩ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বগুড়া–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভ করবে বলে তারা আশাবাদী।
পরে ইউনিয়ন সভাপতি ইয়াকুব আলীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মিছিলের কার্যক্রম শেষ হয়।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়