সোমবার, ০২ মার্চ ২০২৬,

জয়পুরহাটে উপজেলা পযার্য়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

 জয়পুরহাটে উপজেলা পযার্য়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাগণ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি হলো শিক্ষা। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মধ্যে মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের শেষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আরআই