ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই: ড. মোস্তফা ফয়সাল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৩৭ এএম
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলটির কাহালু পৌরসভা শাখার উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি কাহালু পৌরসভার সাগাটিয়া গ্রামে আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ন্যায় ও ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা।"
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় কাহালু পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি স্যাইয়েদ কুতুব সাব্বির। এছাড়াও জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে আল্লাহর সাহায্য কামনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পাশে দাঁড়াতে হবে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়