মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,

জয়পুরহাটে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

জয়পুরহাটে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে পল্লী বিদ্যুৎ বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা অংশ নেন। তারা স্লোগান দিতে দিতে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ভোট চান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকদের দাবি, নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আরআই