বগুড়া-৩ আসনে বিএনপির নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে পরিণত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:৪৫ পি এম
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তালুচ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রার্থী আব্দুল মুহিত তালুকদার। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠজুড়ে ব্যাপক সমাগম দেখা যায়।
জনসভায় বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একে মনিরুল ইসলাম খান স্বপন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান এবং বগুড়া শহর বিএনপির নেতা হামিদুল ইসলাম চৌধুরী। এছাড়া দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বিসহ দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালানোর কথা বলেন। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়