বগুড়া-৪ আসনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’: নারীদের দীর্ঘ মিছিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৫৭ পি এম
বগুড়া-৪ আসনের কাহালু উপজেলায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ শিরোনামে নারীদের অংশগ্রহণে বড় একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে রোববার (৮ ফেব্রুয়ারি) এই কর্মসূচি হয়।
দুপুরে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। এতে হাজারো নারী অংশ নেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ নারী ও পথচারীদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলের কারণে কয়েকটি সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ধীরগতির হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোস্তফা ফয়সল পারভেজ। তিনি বলেন, দেশের মানুষ ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রত্যাশা করে। নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই প্রত্যাশার প্রতিফলন।
সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে আয়োজকেরা জানান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলা হয়েছে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়