সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন

বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন

বগুড়া শহরে সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারের মা শেফালি বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মালতীনগর এমএস ক্লাব মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ভাইপাগলা গোরস্তানে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন–এর সদস্য অধ্যাপক ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চান, বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন, সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, বগুড়া প্রেসক্লাব–এর সাধারণ সম্পাদক কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে শোকাহতদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।


আরআই