অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:২৮ পি এম
বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়াম মুখপাত্র মোস্তফা মঞ্জুর।
মামলা সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে রুবেল প্রাং নামের একজন গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়াম মুখপাত্র মোস্তফা মঞ্জুর জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন ভুক্ত পলাতক আসাম। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় এক ব্যাবসায়িক বিরোধের জেরে হামলা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটায় বগুড়ার জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়