যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫ ১৯:১০ পি এম
বগুড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রানুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (২৬ জানুয়ারি) রাতে গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম উত্তরপাড়া গ্রামের আব্দুল করিম ওরফে করম আলী মাস্টারের ছেলে। গাবতলী থানার ওসি আশিক ইকবাল কালবেলাকে বলেন, সাজাপ্রাপ্ত আমিনুল ইসলাম রানু ২০০৫ সালে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হন। গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান তিনি। ২০১০ সাল থেকে গাজীপুরে ছদ্মবেশে বসবাস শুরু করেন।
তিনি আরও বলেন, বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওই মামলায় ২০১৫ সালের ১ ডিসেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও দুবছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওসি বলেন, আমিনুল ইসলাম রানু নিষিদ্ধ ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার নেতা ছিলেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়