বগুড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫ ২০:০২ পি এম
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ভাগবজর এলাকায় রাস্তায় গাছ ফেলে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ভাগবজর এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়েছে। পরে ভাগবজর বাজারের লোকজন ডাকাতির বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। তখন ডাকাত দল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়