‘দিনের ভোট রাতেই হয়েছে, বিকেলে শুধু নাম ঘোষণা’
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫ ২০:১৬ পি এম
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের আমলে আপনারা কেউ ভোট দিতে পারেননি। ভোট দিতে গিয়ে জেনেছেন ভোট আগেই হয়ে গেছে। দিনের ভোট রাতেই হয়েছে, বিকেলে শুধু তাদের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। তাই দেশের মানুষকেই তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে হবে।
বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে। এমনকি তার পিয়নও ৪শ কোটি টাকার মালিক হয়েছেন।
শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সদস্য আব্দুর রাজ্জাক সজিব
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়