বগুড়ার মোকামতলায় দিনে দুপুরে ১৮ লাখ টাকার মালামাল চুরি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:৪২ পি এম
বগুড়ার মোকামতলার লক্ষীপুর মাস্টার পাড়ায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সোনা ও টাকাসহ ১৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। রোববার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এই ঘটনা ঘটে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ির মালিক বিধান চন্দ্র সরকার সকাল ১০টায় কাজের জন্য বাড়ি থেকে বের হয়।
তার স্ত্রী ছবি রানী সরকার একই সময় তার কর্মস্থল স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বেলা ২টার দিকে বাড়িতে এসে তারা চুরির বিষয়টি জানতে পারেন। অজ্ঞাতনামা চোরেরা গেটের তালা ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে ঘরের ভিতর আলমারির তালা ভেঙ্গে ১০ ভরি সোনা ও ২ লাখ ৭৫ হাজার টাকাসহ কিছু কাপড় চোপড় চুরি করে নিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিনুর জামান সাহিন জানান, চুরির বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোর শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে জোর তৎপরতা চালানো হচ্ছে।
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়