বগুড়ায় নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ২২:০৪ পি এম
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় ছামিদুল ইসলাম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরের পর উপজেলার বাহালগাছা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছামিদুল ইসলাম বহালগাছা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মী সভায় হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে দেড় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছামিদুল ইসলাম।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়