সোমবার, ০২ মার্চ ২০২৬,

জয়পুরহাটে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন

 জয়পুরহাটে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন।

রোববার (৮ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেনসিল, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার প্রসার এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানায় সংগঠনটি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়। তারা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আরআই