বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:২৫ এএম
বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নন্দীগ্রামের তেতুলিয়াগাড়ি এলাকার আব্দুস ছালাম (৩০), আবু বক্কর (২৮) ও শাজাহানপুরের রুপিহার গ্রামের পারভেজ (২৫)। স্থানীয় লোকজনের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট ফাতিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। নির্বাচনের আগে জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়